ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সাত দলের সমন্বয়ে গঠিত হচ্ছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

ads

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠন করেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। নতুন জোটের অন্য দুই শরিক দল হলো বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page